slider

হরিরামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জ হরিরামপুর উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন উপজেলা চত্বরে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুলের শুভেচ্ছা ও র‍্যালি বের করে।
এরপরে উপজেলা হল রুমে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম এঁর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, উপজেলা কৃষি অফিসার আব্দুল গাফফার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মানিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ হাসান ইমাম বাবু, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button