slider

বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে নাটোরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোর প্রতিনিধি : বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে নাটোরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ ডিসেম্বর শনিবার সকাল থেকে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা বিউটি আহমেদ, পৌর যুবলীগের সম্পাদক যুগ্ম আহবায়ক হাসিবুল হাসান বুলেট। সমাবেশে বক্তব্য রাখেন লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন, সাবেক ছাত্রলীগ নেতা কাজল রায় প্রমূখ।
বক্তারা সারাদিন মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, যে কোন মূল্যে জামায়াত বিএনপির নৈরাজ্য বিশৃঙ্খলা প্রতিহত করা হবে। যেকোনো বিশৃঙ্খলা শক্ত হাতে দমন করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button