হরিরামপুরে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগে মামলা দায়ের

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ২জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।
ঘটনার দিন রাতেই গুরুতর আহত দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী নিজাম উদ্দিন (২৫) এর মা শেফালি বেগম বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় নারায়ণগঞ্জের বন্দর এলাকার শামসুদ্দিনের ছেলে মাসুম (৩০) ও হরিরামপুর উপজেলার আন্ধারমানিক গ্রামের লিয়াকত আলীর ছেলে মামুনকে (২৫) আসামী করা হয় । এছাড়াও ঘটনার দিন রাতেই এ ঘটনার সাথে জড়িত অভিযুক্ত ২ পুলিশ সদস্যকেও প্রত্যাহার করেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ।
এ ব্যাপারে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন,” দুই পুলিশ সদস্যকে ওই দিন রাতেই হরিরামপুর থানা থেকে এসপি মহোদয় প্রত্যাহার করেছেন। দুই ছাত্রকে মারধরের ঘটনায় জড়িত মাসুম ও মামুনের নামে মামলা রুজু হয়েছে। যেকোন সময় তাদের আটক করা হবে। তাদের গ্রেফতারের জন্য জোর চেষ্টা চলছে। অপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না।”
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক পদ্মা নদীর পাড়ে মাসুম এবং আন্ধারমানিক গ্রামের লিয়াকত আলীর ছেলে মামুন দুই শিক্ষার্থীকে পুলিশের উপস্থিততে মারধর করে। এসময় ঢাকা কলেজের শিক্ষার্থী প্রবাসী আন্ধারমানিক গ্রামের আক্কাস আলীর ছেলে ফয়সাল আহমেদ (২৪) এবং দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী পিয়াজচর গ্রামের নৈমদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (২৫) প্রতিবাদ করলে মাসুদ ও মামুন তাদের মারধর করে। তারা ফোন করে পুলিশের ২ সদস্য আব্দুল জব্বার ও লতিফকে ডেকে আনে।



