পটিয়ায় অসহায় মানুষের মাঝে খাদ্যসহায়তা ও কৃষি বীজ বিতরণ

সেলিম পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও বিভিন্ন জাতের বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন গ্রামের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে এবং তাদের কৃষি কাজে সহায়তায় হাত বাড়িয়ে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আবাদি জায়গা অনাবাদি না রাখার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন জাতের বীজ ও খাদ্য সামগ্রী বিতরন করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা। এসময় বক্তব্য রাখেন, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম, ইউপি সদস্য শওকত আকবর, জাগির আহমদ, ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মোরশেদ, অর্থ সচিব নজরুল ইসলাম, মূখ্য সচিব ইউসুফ খান, আবদুল কাদের, ডাক্তার জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন, কাজী মো. ইলিয়াস, মো. সেলিম প্রমুখ। আলোচনা সভা শেষে দুই শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃষি বীজ ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়।ড.জুলকারনাইন চৌধুরী জীবন মোবাইল ফোনে ক্ষুদে বার্তায় বলেন, মানুষ মানুষের জন্য’-এ কথাটি আবার সত্য প্রমাণিত হচ্ছে। এ সহযোগিতা অব্যাহত থাকবে পটিয়াবাসীর জন্য। মানবতার জয় হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।




