ডা. এস এ মালেক এর মৃত্যুতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শোক

বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর ১নং সদস্য, ১৯৯৬-২০০১ সময়কালে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক এর মৃত্যুতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
৭ ডিসেম্বর (বুধবার) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার এক শোকবার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধে ও ৭৫ পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার এবং বঙ্গবন্ধুর আদর্শ-মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়নে ডা. এস এ মালেক এর অসামান্য অবদান রয়েছে। রাজনীতিতে সততা, আদর্শ ও বিচক্ষণতার জন্যে তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।
স্যার দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যাসহ শরীরের নানা জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন।
পারিবারিক সূত্র জানিয়েছে, বুধবার বাদ জোহর কলাবাগান মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
ডা: এস এ মালেক ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফরিদপুর-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।




