ঘিওরে ইয়াবা-গাঁজাসহ আটক – ১

ঘিওর, মানিকগঞ্জ,প্রতিনিধি : মানিকগঞ্জ ঘিওরে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে বিশেষ অভিযানে উপজেলার বৈলট এলাকার মোঃ হারেজ খানের রাইস মিলের সামনের পাকা রাস্তা থেকে মোঃ তাহের উদ্দিন খন্দকার নামের ওই মাদক কারবারীকে আটক করা হয়।
ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম খান (পিপিএম) পুলিশ ফোর্স নিয়ে ২৭ পিচ ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ তাহেরকে আটক করেন। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী শিবালয় থানার উত্তর কাশাদহ (রিশাদী) গ্রামের মৃত সামছুদ্দিন আহমেদের ছেলে মোঃ তাহের উদ্দিন খন্দকার (৫৩)। আসামি দীর্ঘ দিন যাবত তার শশুর বাড়ি এলাকার বাটরাকান্দি গ্রামে বসবাস করে মাদক ব্যবসা করে আসছিল।
ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান বলেন, মাদকসহ গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার উদ্দিনের বিরুদ্ধে শিবালয় থানায় দুইটি ও ঘিওর থানায় তিনটি জিআর মামলা রয়েছে । যা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।




