slider

বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক, আটক ২০

শেরপুর প্রতিনিধি : শেরপুরে পুলিশ-বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনায় পথচারীসহ অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছে। পুলিশের উপর হামলার অভিযোগে অন্তত ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার ব্রহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের বাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় দলীয় নেতা-কর্মীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
পুলিশ মিছিলে বাধা দিলে বিএনপি নেতা-কর্মীরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। এ সময় পুলিশ মিছিলে লাঠিচার্জ করে। ফলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে বিএনপি কার্যালয়ের সামনে এসে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পুলিশও পাল্টা টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে। এ সময় পুলিশ কমপক্ষে ২০ নেতা-কর্মীকে আটক করেন।
এদিকে লাঠিচার্জ ও টিয়ার সেলের আঘাতে পথচারীসহ প্রায় অর্ধশত নেতা-কর্মী আহত হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়লে শহরের রাস্তাঘাটে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আতঙ্কে বিভিন্ন দোকানপাট বন্ধ হয়ে যায়। শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল জানায়, অতি উৎসাহিত হয়ে পুলিশ অহেতুক লাঠিচার্জ ও গুলি চালিয়েছে। 
শেরপুরের এএসপি আব্দুল হান্নান মিয়া এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button