নিয়ামতপুরে তারেক রহমানের জন্মদিন পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যৈষ্ঠপুত্র তারেক রহমানের ৫৮তম জন্মদিন পালন করা হয়। ২০ নভেম্বর রবিবার বেলা ৫টায় উপজেলা বিএনপির উদ্যোগে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান।
নওগাঁ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জিএম কাউসারুল ইসলাম রতনের উপস্থাপনায় আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহাবয়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বাচ্চু, নিয়াতমপুর সদর বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির আহাবয়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নওগাঁ জেলা যুবদলের সহ-সভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সফিউল্লাহ সোনার, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সামাদ সোনার, আইনুর মেম্বর, পাড়ইল ইউপির বিএনপি নেতা আব্দুল মান্নান, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ানুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন কাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহাবয়ক শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইসতিকিয়ার শুভ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান, নূরুন নবী নুহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক নজিবুল ইসলাম, গোলাম মোর্শেদ, ইমরান সোনার দোলন, মাহবুবুজ্জামান, কাইউম,আরিফ, সদস্য বুলবুল হোসেন , আনোয়ার হোসেন, হাফেজ বদিউজ্জামান, আশরাফুল ইসলাম, মমতাজ, রাসেল, মনোয়ার, জাকারিয়া, একরামুল হক মিন্টু, আসাদুল হক আলোাসহ ৮টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও ব্রাম্মনবাড়িয়ার বাঞ্জারামপুরের ছাত্রদলের স-সভাপতি নয়ন মিয়ার রুহের মারগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
পরে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় মহা-সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।




