slider

লালপুরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর বিএনপির কার্যালয় ভাংচুর করেছে দুর্বত্তরা। তবে এসময় কোন নেতাকর্মীর উপর হামলা করেনি তারা।মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার গোপালপুর বাজার বটতলা এলাকায় এ ঘটানা ঘটে।
গোপালপুর পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোলাম বলেন, মঙ্গলবার রাতে কয়েকজন কর্মী নিয়ে তিনি দলীয় কার্যালয়ে বসে ছিলেন। রাত ৯টার দিকে কয়েকজন যুবক কার্যালয় ভাংচুর করে। হামলার সাথে জড়িত যুবকদের থেকে বাঁচতে তিনিসহ কর্মীরা দলীয় কার্যালয় ত্যাগ করেন।
উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু বলেন, এবিষয়ে প্রতিকার চেয়ে কোন লাভ হবে না। তাই কোন লিখিত অভিযোগ করা হয়নি।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক ডা. ইয়াসির আরশাদ রাজন বলেন, বর্তমান সরকার বিএনপির জনসমর্থনে ভীত হয়ে পড়েছে। তাই তারা চোরাগুপ্তা হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। তবে এভাবে হামলা করে বিএনপির অগ্রযাত্রাকে রোধ করা যাবে না।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কোন অভিযোগ পায় নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button