সঠিক পড়াশোনা জীবন গঠনের প্রধান শক্তি – হুমায়ুন কবির জুয়েল

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ সঠিক পড়াশোনা করে জীবন গঠনের জন্য আহবান জানিয়েছেন, গোপালপুর ড. খন্দকার খন্দকার হোসেন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও অনুষ্ঠানের বিশেষ অতিথি মোঃ হুমায়ূন কবির জুয়েল। তিনি বলেন, পড়াশোনা ফাঁকি দিলে যে পরিমান ক্ষতি হয় তা কখনো পুরোন হবার নয়। তাই সত্যিকারের পড়াশোনায় মনোনিবেশ করতে তিনি শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। হিন্দি সিরিয়াল না দেখে বাচ্চাদের পড়ান,বাচ্চারা আপনার ভবিষ্যৎ। হিন্দি সিরিয়াল নয়,একথা বলেছেন, গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশের প্রধান অতিথি ও স্কুলের সভাপতি মোঃ আবুল খায়ের। উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন মোঃ হুমায়ুন কবির জুয়েল সদস্য গোপালপুর ড. মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোবারক হোসেন, মোঃ সাদেক মিয়া, মোঃ জুলহাস মুন্সী, মোঃ জামাল হোসেন, সভাপতিত্ব করেন মোঃ শহিদুল ইসলাম প্রধান শিক্ষক গোপালপুর ড. মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন সহকারী শিক্ষকদের মাঝে মোঃ আব্দুল হাই মোল্লা, মোঃ মোজাম্মেল হক, মোঃ দেলোয়ার হোসাইন, মোহাম্মদ দেলোয়ার হোসেন খান, মোঃ আব্দুর রহিম, মোসাম্মৎ নার্গিস সুলতানা, মুসলিমা খাতুন, রুবেল হক ল্যাব অপারেটর ও অভিভাবকগণ গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আবুল খায়ের। বক্তব্য প্রদানকালে তিনি বলেন, সমন্বিত প্রয়াসে পড়াশোনার মানোন্নয়নে কাজ করতে হবে। এদিকে অভিভাবক সমাবেশে আগত অভিভাবকগন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। অন্যদিকে ছাত্রছাত্রীরা তাদের বিদ্যালয় নিয়ে গর্ববোধ করেন।




