গোবিন্দগঞ্জে কোচ চাপায় নিহত-১ আহত-১

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোখলেছ আলী মন্ডল (৪০) নামে এক মোটরসাইকেল চালক ভাংরি ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার কালিতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোখলেছ উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের আমতলী বাজারের বাচ্চু মন্ডলের ছেলে।পেশায় ভাংরি ব্যবসায়ী। এলাকাবাসী জানায়, মোখলেছ মোটরসাইকেল চালিয়ে কোমরপুর বাজার থেকে গোবিন্দগঞ্জের দিকে আসছিলেন। পথে কালিতলা এলাকায় একটি কাভার্ডভ্যান যাহার নং ঢাকামেট্রো-উ-১৪-১৫৩৩ মোটর সাইকেল টিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোকলেছ মোটর সাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে অপরএকটি কোচের চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হয়।
এ ঘটনার পরপরই স্থানীয় জনগন ঘাতক যাত্রীবাহী কোচ ও কাভার্ড ভ্যানটি আটক করে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আরিফ আনোয়ার এ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।



