হরিরামপুরে আওয়ামী যুবলীগের বর্ধিত সভা

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছরে পদার্পণে সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ সফল করার লক্ষে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের সকল ইউনিয়ন এবং ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দদের নিয়ে প্রস্তুতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
৬ নভেম্বর রবিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে উপজেলার ডাকবাংলো অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টন এর সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান জনি।
উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. ফরিদ মোল্লা ও মো. কামাল হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শেখ জাফর ইকবাল বিপুল ও মেহেদী হাসান ফুয়াদ।
সভায় জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




