slider

হরিনাকুণ্ডুতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

রাব্বুল হুসাইন,হরিনাকুণ্ডু (ঝিনাইদহ) : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মেয়াদ উত্তীর্ণ বেবী ফুড বিক্রয় সহ পানি ও খাদ্য সামগ্রী রাখার দায়ে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে পয়ত্রিশ হাজার(৩৫,০০০/-)টাকা জরিমানা করলেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন।
শনিবার( ৫ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর প্রাপ্তির পর উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর নির্দেশনায় উপজেলার ভবানীপূর বাজারস্থন মিঠু স্টোর সহ তার আরও দুইটি দোকানে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ খাদ্য ও মালামাল বিক্রয় ও রাখার দায়ে ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ভবানীপূর বাজার পাড়ার মৃত নওশের আলী মন্ডলের ছেলে মিঠু স্টোরের মালিক আনিচুর রহমান মিঠুকে ৩৫০০০/- টাকা জরিমানা সহ অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালীন সময়ে সহকারী কমিশনার(ভূমি) এর সার্টিফিকেট সহকারী রাসেল আহমেদ, ভবানীপূর পুলিশ ফাড়ীর ইনচার্জ এসআই শ্যামা প্রসাদ, বাজার কমিটির সভাপতি মোঃ সারুল আহম্মেদ সহ বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত পরিচালোনা কাজে হরিণাকুণ্ডু থানার পুলিশ কর্মকর্তা সহ পলিশ সদস্যরা সহযোগিতা করেন।
পরে আনুমানিক দশ হাজার(১০,০০০) টাকা মূল্যের জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ বেবী ফুড, কোমল পানীয়, লোশন,চানাচুর, বিস্কুট সহ খাদ্য সামগ্রী ভবানীপূর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রকাশ্যে আগুন লাগিয়ে পুড়িয়ে দেন সহকারী কমিশনার(ভূমি)তানভীর হোসেন।
উল্লেখ্য শুক্রবার সন্ধায় ইবি থানাধীন ছয়ঘরি বলরামপূর গ্রামের আলম তার তিন পুত্র সন্তানের জন্য মিঠু স্টোর থেকে মেয়াদ উত্তীর্ণ মামা বিস্কুট কেনেন। রাতে ঐ বিস্কুট খাওয়ার পর তিন পুত্রই অসুস্থ হয়ে পড়ে,বমি করতে থাকে। রাতে স্থানীয় ডাক্তার ব্যবস্থা নেওয়ার পরে সকালে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button