মানিকগঞ্জ যুবলীগের প্রস্তুতি সভা

মানিকগঞ্জ : আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরওয়াদী উদ্যানে যুব মহাসমাবেশ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মানিকগঞ্জ সদর উপজেলা শাখার, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি আলহাজ্ব জাহিদ মালেক স্বপন এম.পি মাননীয় মন্ত্রী। উক্ত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সুলতানুল আজম খান আপেল যুগ্ন সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ, সুদেব কুমার সাহা সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামীলীগ, ইসরাফিল হোসেন সভাপতি সদর উপজেলা আওয়ামীলীগ, আফসার উদ্দিন সরকার সাধারণ সম্পাদক সদর উপজেলা আওয়ামীলীগ, আব্দুর রাজ্জাক রাজা আহবায়ক জেলা যুবলীগ, মাহবুর রহমান জনি যুগ্ন আহবায়ক জেলা যুবলীগ। সমাবেশ সফল করার লক্ষ্যে সদর উপজেলা যুবলীগের আওতাধীন সকল ইউনিয়নের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। উক্ত সভা সঞ্চলনা করেন মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী যুবলীগ।




