slider

বাঘাইছড়িতে আওয়ামীলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বাঘাইছড়ি প্রতিনিধনি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে আওয়ামীলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে শুক্রবার বিকাল ৫ ঘটিকায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কমপ্লেক্সে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আলী হোসেন এর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজীে মুছা মাতব্বর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। হাজী মোহাম্মদ কামাল হোসেন সহ জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতাগণ। বক্তারা বলেন এটি শুধু একটি কর্মী সম্মেলননয় এটি আগামী সংসদ নির্বাচন প্রস্তুতি সভাও, পাহাড় আর সমতলের নির্বাচন পরিবেশ এক নয় এখানে বিএনপি জামাত এর পাশাপাশি ৫টি আঞ্চলিক দলের সাথেও মোকাবিলা করতে হয়। অবৈধ অস্ত্রধারীদের দৌরাত্ম্য অনেক বেড়েযায় নির্বাচন আসলে তাই সম্মেলন এর মাধ্যমে আমরা সরকারের কাছে দাবী জানাচ্ছি পাহাড়ের আঞ্চলিক সংগঠন ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সারাসি অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র গুলাবারুদ উদ্ধারে পদক্ষেপ নিয়ে একটি সুন্দর পরিবেশ তৈরি করার। এই সম্মেলনে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো কর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button