slider

আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিকস্ প্রতিযোগীতায় রামগড় ৪৩ বিজিবি চ্যাম্পিয়ন

বাঘাইছড়ি প্রতিনিধি : বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিকস্ প্রতিযোগীতা ২০২২ এর চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর শুরু হওয়া প্রতিযোগীতার চূড়ান্ত পর্বের খেলা ৩১ অক্টোবর সোমবার সকাল দশ ঘটিকায় ২৭ বিজিবি এ্যাথলেটিকস্ মাঠে শেষ হয়। এই প্রতিযোগীতায় খাগড়াছড়ি সেক্টর এর তত্ত্বাবধানে মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবির আয়োজনে বিজিবি চট্রগ্রাম রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও গুইমারা সেক্টরের ১৩টি ব্যাটালিয়ন প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। এতে ৫টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে রামগড় ৪৩ বিজিবি এছাড়া ৪টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার্সআপ হয় বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি।

প্রতিযোগীতায় শ্রেষ্ট প্রবীন খেলোয়াড় নির্বচিত হয়েছে রামগড় ৪৩ বিজিবি সিপাহী সবুজ মিঞা ও নবীন বাবুছড়া ৭ বিজিবি সিপাহী অপু বিশ্বাস । প্রতিযোগীতা শেষে ব্রিগ্রেডিয়ার জেনারেল তানভীর গণি চৌধুরী, রিজিয়ন কমান্ডার দক্ষিণ পূর্ব রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রাম উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড় ও ব্যাটালিয়নকে পুরুষ্কার প্রদান করেন। এসময় প্রতিযোগীতায় অংশ নেয়া বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়ক ও উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। উক্ত খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন জাতীয় ক্রিয়া বোর্ড ও ফেডারেশনের মোহাম্মদ কিতাব আলী ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ বনি আমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button