sliderবিবিধশিরোনাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আর নেই

পতাকা ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদ আর নেই। আজ সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, দীর্ঘদিনের সহকর্মীর মৃত্যুর খবর পেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা ইউনাইটেড হাসপাতালে ছুটে যান।
সাবিহ উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা গেছে, সাবেক এই আমলা মস্তিষ্কের জটিলতায় ভুগছিলেন।
সাবিহ উদ্দিন আহমেদ ১৯৯১ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব, ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার ছিলেন। সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button