sliderস্থানিয়

নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে নবাগত ওসির মতবিনিময়

নিয়ামতপুর নওগাঁ : নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে নবাগত অফিসার ইনর্চাজ (ওসি) শফিকুল ইসলাম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) শফিকুল ইসলাম কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক জনি আহমেদ মতবিনিময় সভা শেষে নবাগত ওসিকে ফুলের শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, অর্থ সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক শাকিল হোসেন, সদস্য মেহেদী হাসান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button