নৈরাজ্য করলে রাজপথেই খেলা হবে- কাদের- চমক দেখালেন সোনারগাঁ আওয়ামী লীগ

আলআমিনকবির, সোনারগাঁ প্রতিনিধি : তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না, নির্বাচন কমিশনের অধিনেই আগামী সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। আজ (রোববার) নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে একথা বলেন তারা। বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য করলে তাদের সাথে রাজপথে খেলা হবে বলেও জানান দলটির নেতারা।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে সকাল থেকেই জেলার বিভিন্ন থানা থেকে মিছিল নিয়ে সম্মেলন কেন্দ্র ওসমানী পৌর স্টেডিয়ামে আসতে থাকেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
দুপুরের আগেই কানায় কানায় ভরে ওঠে গোটা স্টেডিয়াম। দীর্ঘ পঁচিশ বছর পর অনুষ্ঠিত সম্মেলনকে ঘিরে গোটা নারায়ণগঞ্জ পরিণত হয় উৎসবের নগরীতে। রাজনৈতিক দ্বন্দ্ব ভূলে একই মঞ্চে পাশাপাশি বসেন নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দুই কান্ডারী শামীম ওসমান এবং মেয়র আইভী রহমান।
বেলা তিনটায় আনুষ্ঠানিকভাবে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজেদের মধ্যে বিভেদ ভূলে নারায়ণগঞ্জে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করে সরকার বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলে জানান আওয়ামী লীগ নেতারা।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ ক্ষতি করতে পারবে না। বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য করলে তাদের সমুচিত জবাব দেয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।
শেখ হাসিনার চেয়ে যোগ্য কেউ নেই, তাই আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে আবারো ভোট দিয়ে বিজয়ী করবে বলেও জানান ওবায়দুল কাদের
জেলার সকল প্রান্ত থেকে কর্মীরা র্যালি নিয়ে স্টেডিয়ামে আসেন। কেউ কেউ এসেছেন ঘোড়ায় চড়ে। কেউবা আবার গান-বাজনা করে, সর্বোপরি আনন্দ ও উচ্ছ্বাসের আমেজ নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।
আর এই নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে সোনারগাঁ উপজেলা থেকে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম ও সাধারণ সম্পাদক কায়সার হাসনাতের নেতৃত্বে উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সমন্বয়ে হাজার হাজার নেতাকর্মী সম্মেলনে যোগদান করেন।
এসময় সোনারগাঁ থেকে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভুইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ্ব আবদুল্লা আল কায়সার সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদূর রহমান মাসুমের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে ওসমানী পৌর স্টেডিয়ামের সম্মেলনে যোগদান করেন তারা। রং বেরঙের পোষ্টার বিলবোর্ড আর ব্যানারে ছেয়ে গেছে স্টেডিয়ামের আশপাশ সহ পুরা শহর।
এসময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জাহিদ হাসান জিন্নাহ,লায়ন মাহবুবুর রহমান বাবুল,আল-আমিন সরকার, হুমায়ুন কবির ভুইয়া,মোশাররফ ওমর,সফিকুল ইসলাম খান লিটন, সামসুল ইসলাম সামসু, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।




