সোনারগাঁ স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আলআমিন কবির,সোনারগাঁ প্রতিনিধি : সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এি বার্ষিক সম্নেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে বারদী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মাহমুদুল হক দুলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কাজী মোহাজ্জেম হোসেন, উদ্ধােধক হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া। প্রধান বক্তা হিসেবে উপন্থিত ছিলেন, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান লায়ন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, বারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান মন্জু, পৌরসভার মেয়র পদপ্রার্থী সগির আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মাসুদ রানা মানিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহ মোঃ সোহাগ রনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ মাসুম সহ অন্যান্য গণ্যমান ব্যক্তিবর্গ।




