slider
কাপাসিয়ায় স্কাউটের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চলের পৃষ্টপোষকতায় বাংলাদেশ স্কাউট কাপাসিয়া উপজেলার সার্বিক সহযোগিতায় কাপাসিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কক্ষে ১১৮১তম স্কাউট বিষয়ক ওরিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত হয়।
২৯ অক্টোবর দিনব্যাপী কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট, কাপাসিয়া উপজেলার সভাপতি এ,কে,এম গোলাম মোর্শেদ খান, জাতীয় স্কাউট গাজীপুর জেলার সম্পাদক আব্দুল্লাহ আল আজাদ, কাপাসিয়া উপজেলা স্কাউট সম্পাদক শাহ্ জামান মাছুম, কালিগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক আমিরুল ইসলাম ও ৫৫ জন প্রশিক্ষণার্থী এবং ৪ জন প্রশিক্ষকসহ উপজেলা স্কাউটের অন্যান্য কর্মকর্তারা।




