slider

পটিয়ায় কমিউনিটি পুলিশং ডে পালিত

সেলিম চৌধুরী,পটিয়া প্রতিনিধি : ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই শ্লোগানে চট্টগ্রামের পটিয়ায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২। এ উপলক্ষে শনিবার পটিয়া থানা পুলিশের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশের সদস্য, পটিয়া ক্রসিং হাইওয়ে ও ট্রাফিক পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি পটিয়া থানা চত্বর থেকে শুরু হয়ে পোস্ট অফিস মোড়, ছবুর রোড হয়ে এসে থানা চত্বরে শেষ হয়।
র‌্যালি পূর্ববর্তী আলোচনা সভায় পটিয়া থানা পরিদর্শক (ওসি) রেজাউল করিম মজুমদারের সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া পৌর মেয়র মো. আইয়ুব বাবুল, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান।
বক্তব্য রাখেন, ক্রসিং হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার, পটিয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক হাবিব হাসান, কালারপুল পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল কালাম আজাদ,কেলিশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন, কাউন্সিলর রূপক কুমার সেন, গোফরান রানা, সরোয়ার কামাল রাজিব, সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আহসান হাবিব,যুবলীগ নেতা নজরুল ইসলাম, ইউপি সদস্য সাইফুল ইসলাম।
বক্তারা মাদক, চুরি-ছিনতাই ও কিশোর গ্যাং নিয়ন্ত্রনে পুলিশ ও কমিউনিটি পুলিশদের সহযোগিতা প্রত্যাশা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button