slider

সারেঙ্গল বাজারে অগ্নিকান্ড, ৪টি দোকান ভস্মিভূত

ঝালকাঠি প্রতিনিধি : শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ঝালকাঠি সদর উপজেলার সারেঙ্গল বাজারে অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ভস্মিভুত হয়ে গেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত স্থানীয় ব্যবসায়ীদের দাবি। স্থানীয়রা জানান, মাসুদ ফকির নামে এক ব্যবসায়ীর কনফেকশনারীর ব্যবসা প্রতিষ্ঠান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ অগ্নিকান্ডের ফলে মোঃ শাহিনের মুদি দোকান, আবুল বাশার মোল্লার হোটেল, মাসুদ ফকিরের কনফেকশনারি ও সাইফুল ইসলামের ফার্মেসী আগুনে পুড়ে যায়। পার্শ্ববর্তি আরো কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
নৈশপ্রহরী স্বপন জানান, প্রথমে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে ফায়ারসার্ভিসকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যে থানা পুলিশ ও ফায়ারসার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ৪টি দোকান সম্পুর্ণ পুড়ে যায় এবং আরো কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। সদর থানার ওসি মো. খলিলুর রহমান জানান, মধ্যরাতে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখে। এতে ৪টি দোকান পুড়ে যায় এবং আরো কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button