slider

ঝালকাঠিতে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাটি প্রতিনিধি : ঝালকাঠিতে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় শহরের আমতলা রোডস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা যুবদল। জেলা যুবদলের আহ্বায়ক মো: শামীম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেন।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র অন্যতম সদস্য এড. মো: মিজানুর রহমান মুবিন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: রবিউল হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক মো: আনিচুর রহমান খান পান্নু, মো: বাদল খন্দকার, সেলিম হাসান, জাহিদ হাসান, সদস্য মো: মিঠু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষী মো: নান্না খলিফা, জেলা ছাত্রদলের সভাপতি মো: আরিফুর রহমান খান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button