slider

মানিকগঞ্জে একদল তরুণ সেচ্ছাসেবী ‘প্রতিবেশীয় আড্ডা’ নামে পাঠচক্রের যাত্রা শুরু করলো-

মানিকগঞ্জ প্রতিনিধিঃ “কার্বন নিরপেক্ষ জীবন গড়ি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করি, জীবাশ্ম জ্বালানি হবেই শেষ, সূর্যের আলো হবে না নিঃশেষ” এই ধরনের সৃজনশীল বিভিন্ন স্লোগান কে সামনে রেখে মানিকগঞ্জের একদল তরুণ প্রজন্মের শিক্ষার্থী ও উদ্যমী সেচ্ছাসেবীদের উদ্যোগে ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর পৃষ্ঠপোষকতায় আজ মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বিজয় মেলা মাঠে) বিকেল ৪.০০ ঘটিকা থেকে সন্ধা ৬.ঘটিকা পর্যন্ত প্রতিবেশীয় আড্ডা অনুষ্ঠিত হয়।
আড্ডায় ইয়ুথ গ্রীণ ক্লাবের সভাপতি মিজানুর রহমান হদয়ের সভাপতিত্ত্বে আলোচনায় অংশগ্রহণ করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম। মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের মেধাবী শিক্ষার্থী রাসেল আহমেদ, মিশুক সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাহুল সরকার, সরকারি মহিলা কলেজের মেধাবী শিক্ষার্থী বৃষ্টি চক্রবর্তী, রিমিকা আক্তার, পূর্ণিমা সরকার, সানজিদা সরকার প্রমুখ। সহায়ক ছিলেন বারসিক যুব সহাক রুমা আক্তার ও ঋতু রবি দাস।
আড্ডায় মানিকগঞ্জের লোকজ সংস্কৃতি, শিল্প সাহিত্য ও বিজ্ঞানসহ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণ প্রজন্মের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে কারণী নির্ধারণে একে অপরের মধ্যে যুক্তি তর্ক এবং সংলাপ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সকল অংশগ্রহণকারীদের আলোচনার ভিত্তিতে “প্রতিবেশীয় আড্ডা” নামক পাঠচক্রকে টেকসই করতে মাসের ২য় ও শেষ শনিবার দুইদিন সরকারি দেবেন্দ্র কলেজ মাঠসহ বিভিন্ন মাঠে প্রগতিশীল সাংস্কৃতিক ও বিজ্ঞানমনস্ক চর্চাকে বেগবান করতে এই পাঠচক্র চলমান থাকবে। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে বিষয়ভিত্তিক সিলেবাস অনুযায়ী পাঠচক্র চলবে। এছাড়াও তারা আমাদের চারপাশকে সুন্দরভাবে উপভোগ করতে নিজ জেলাসহ দেশ ও বিদেশে অবিজ্ঞতা বিনিময়ের জন্য ভ্রমণ করতে প্রত্যয় গ্রহণ করা হয়। পাঠচক্র পরিচালনায় বৃষ্টি চক্রবর্তী কে আহবায়ক ও মিশুক সাহাকে যুগ্ম আহবায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। পরবর্তী আড্ডায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button