slider

মানিকগঞ্জে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের ঘোষণাসহ স্মৃতি সংরক্ষণের ডাক

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “চলচ্চিত্রের শিল্পরথে শিল্পরথে মানবতার গান করি, বহুত্ববাদী সাংস্কৃতিক চর্চা করি” বহুত্ববাদী সমাজ বিনির্মানে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেনের ১০৫তম প্রয়াণ দিবসে-আজ মানিকগঞ্জ বকজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিকেল ৩.০০ ঘটিকা থেকে সন্ধা ৭.০০ ঘটিকা পর্যন্ত হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘে, হীরালাল সেন স্মৃতি স্পোর্টিং ক্লাব, বারসিক ও এলাকাবাসীর এর যৌথ আয়োজনে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেন এর প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে মানিকগঞ্জের মেয়র মো.রমজান আলীর সভাপতিত্বে ও হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব সানোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় আরো অংশগ্রহণ করেন মানিকগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, জেলা কালচারাল অফিসার সেলিনা সাঈয়েদা সুলতানা আক্তার, বিশিষ্ট সমাজকর্মী ইকবাল হোসেন কচি, মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জনাব আব্দুর রাজ্জাক রাজা, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর আরশেদ আলী বিশ্বাস, সংরক্ষিত কাউন্সিলর রাজিয়া সুলতানা, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, বকজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব তাসমিন জাহান নিরু, হীরালাল সেন প্রয়াণ দিবস উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক বাবু সুনীল সুর, হীরালাল সেন স্মৃতি স্পোর্টিং ক্লাবের সভাপতি মো.লালন হোসেন, সাধারণ সম্পাদক বাদশা আহমেদ বাবু প্রমুখ।
বক্তারা বলেন সাংস্কৃতিক জাগরঙের এই জনপদে দাড়িয়ে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেনে আদর্শে উজ্জীবীত হয়ে চলচিত্র ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমরা সমাজ থেকে নারী নির্যাতন বাল্য বিবাহ ও সকল প্রকার সাম্প্রদায়িক সামাজিক প্রাকৃতিক সহিংসতা বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাদের পূণ্য স্মৃতি আমরা সংরক্ষণে বদ্ধ পরিকর। এদিকে হীরালাল সেন নাট্যশালা, গবেষণা কেন্দ্র ও লাইব্রেরি জন্য মানিকগঞ্জের মেয়র মো রমজান আলী দুই লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক জায়গা জমি উদ্ধারে প্রশাসনিক প্রয়োজনীয় সহযোগিতার ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button