slider

নাটোরে বিএনপি নেতার শিশুপুত্রের জন্মদিনের অনুষ্ঠানে হামলা, আহত ৬

নাটোর প্রতিনিধি : নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জে জন্মদিনের অনুষ্ঠানে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে । স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা এই হামলা করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। রোববার রাত ৮টায় লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জ ওয়ার্ড যুবদলের সাধারণ স¤পাদক শাহীন আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির ৬ কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আমির আলী (২৮) নামে এক বিএনপি কর্মীকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় আমিরগঞ্জ বাজারের কয়েকটি দোকান ও বিএনপি কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
জানা যায়, বিএনপি নেতা শাহীন আলম তাঁর শিশুপুত্রের জন্মদিন উপলক্ষে বাসায় সদর উপজেলা বিএনপির নেতা-কর্মীদের নৈশভোজের আমন্ত্রণ জানান। রাত ৮টার দিকে সদর উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক ফয়সাল আলম আবুলের নেতৃত্বে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে বিএনপি নেতা-কর্মীরা শাহীনের বাড়িতে যান। এ সময় এলাকায় বিএনপি নেতাদের উপস্থিতির খবর শুনে একদল যুবক শাহীনের বাড়িতে যান। এরপর খাবার খাওয়া অবস্থায় বিএনপি নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালান ওই যুবকেরা। এতে অনুষ্ঠানে আগত বিএনপি নেতা-কর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। আমির আলী নামের স্থানীয় এক বিএনপি কর্মীকে পিটিয়ে আহত করে যুবকেরা। পরে ওই যুবকেরা বিএনপি কর্মীদের ৬টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনার জেরে আমিরগঞ্জ বাজারে বিএনপির দুই কর্মীর দোকান ভাঙচুর করে তাঁরা।
ওয়ার্ড যুবদল সাধারণ স¤পাদক শাহীন আলম বলেন, অতিথিরা যখন খাবার খাচ্ছিলেন তখনই হামলা চালায় কয়েকজন যুবক। তাদের ভয়ে দলের কর্মীরা ছাড়াও অন্য অতিথিরাও অনুষ্ঠান ছেড়ে চলে যায়।
সদর উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক ফয়সাল আলম আবুল বলেন, স্থানীয় জহির শিকদার, মজিবর, খোকন, দীপুসহ বেশ কয়েকজন আমাদের কর্মীদের ওপর হামলা চালায়। তারা ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button