slider

কাপাসিয়ায় ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় ইউপি সদস্যের উপর হামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সিংহশ্রী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার হামিদুল ইসলাম পারভেজের উপর গতকাল ১৯ অক্টোবর সকালে শফিকুল ইসলাম আসাদ মাঝি কর্র্তৃক হামলা ও হুমকির প্রতিবাদে বৃহষ্পতিবার সকালে উপজেলার কাপালেশ^র বাজারে এ মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী।
সিংহশ্রী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার হামিদুল ইসলাম পারভেজ জানান, আমি গতকাল কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আমার স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে যাই। ডাক্তার দেখানোর পরে বাড়িতে আসার সময় হাসপাতাল গেইটে আসাদ মাঝির সাথে দেখা হলে তিনি আমার কাছে নানা বিষয়ে জানতে চান। একপর্যায়ে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং সময় সুযোগমত প্রাণনাশের হুমকি দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিংহশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলাল উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মহর আলী প্রধান, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি এমদাদুল হক পালোয়ান প্রমূখ।
শফিকুল ইসলাম আসাদ মাঝি জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, গতকাল আনুমানিক ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাহিরে দোকান থেকে পানি আনতে যাই। পরে আমাদের মেম্বারকে হাসপাতাল গেইটে দেখতে পাই। তার সাথে কোন প্রকার ঝগড়া বা মারামারি হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button