কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মকবুল, সংরক্ষিত জেবু বিজয়ী

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ গতকাল মঙ্গলবার কুমিল্লা জেলা পরিষদের বিভিন্ন ওয়ার্ডে সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়। এতে ৪নং ওয়ার্ড হোমনায় মোহাম্মদ মকবুল হোসেন পাঠান হাতি মার্কায় ২১ ভোট বেশি পেয়ে মোট ৭৬ ভোটে জয়লাভ করেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ কায়সার বেপারী তালা মার্কায় ৫৫ ভোট পেয়েছেন। এখানে সর্বমোট ভোটার সংখ্যা ১৩৩, এর মধ্যে আসাদ পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দীন পাঠান কারাবন্দী আরেকজন ইউপি সদস্য মারা গেছে। কাস্টিং ভোট ১৩১। নির্বাচনে প্রিাইডিং অফিসার ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন। কায়সার বেপারীর পক্ষে এজেন্ট ছিলেন শাহিনুজ্জামান খোকন ও মকবুল হোসেন পাঠানের পক্ষে আব্দুস সামাদ। এদিকে ১নং সংরক্ষিত নারী সদস্য পদে (দাউদকান্দি, তিতাস ও মেঘনা উপজেলায়) দোয়াত কলম মার্কায় ১৮৩ ভোট পেয়ে জয়লাভ করেন জেবুন নেসা জীবন। তিনি দাউদকান্দি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুন নাহার ফুটবল, তিনি পেয়েছেন ১২৭ ভোট তিনিও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। হরিন মার্কায় পারুল আক্তার ১১১ ভোট পেয়েছেন, তিনি দাউদকান্দি উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান) ছিলেন।



