slider

ঝালকাঠিতে নিষেধাজ্ঞা উপেক্ষো করে ইলিশ নিধন, ৩ জেলেকে ১ বছরের কারাদন্ড

ঝালকাঠি প্রতিনিধি : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপক্ষো করে মা ইলিশ নিধনের দায়ে ঝালকাঠিতে ৩ জেলেকে ১ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দিবাগত শেষরাতে জেলার রাজাপুর উপজেলাধীন বিষখালি নদীতে
অভিযান চালিয়ে তাদের আটক করে ঝালকাঠির নির্বাহী মেজিষ্ট্রেট ও এনডিসি অং ছিং মারমা এ কারাদন্ড দেন। দন্ডিতরা হলো নলছিটি উপজেলার ভেরনবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম, রিমন হাওলাদার ও তেতুলবাড়িয়া গ্রামের স্বপন মোল্লা।
সাজার বিষয়টি নিশ্চিত করে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপক্ষো করে মা ইলিশ নিধনের দায়ে এ পর্যন্ত ৫ জেলেকে প্রত্যেককে এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে এবং ৩৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। জেলায় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের ৮ টি টিমে এ অভিযান অব্যাহত রয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button