slider

নলেয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন।। ফসলী জমি ডেবে গিয়ে ব্রীজে ফাটল

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের রথের বাজার বিএম উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে করতোয়ার শাখা পুরন্দর মৌজার নলেয়া নদী থেকে নির্বিচারে ব্রীজের পাশ থেকে ভূগর্ভস্থ বালু উত্তোলন করছে পুরন্দর গ্রামের তালেব মিয়ার ছেলে বালু দস্যূ মিন্টু ও আব্দুলের ছেলে শাহালম। দীর্ঘ দিন থেকে তারা দিনে-রাতে ব্রীজের পাশ থেকে ভূগর্ভস্থ বালু উত্তোলন করায় ফসলীজমি ডেবে গিয়ে ব্রীজে ফাটল দেখা দিয়েছে। এবং ঝুকি পূর্ন অবস্থায় রয়েছে ব্রীজটি। যে কোন মহুর্তে ধ্বসে পড়তে পাড়ে ব্রীজটি।

আর বালু দস্যূরা ভূগর্ভস্থ বালু উত্তোলন করে পাইপ যোগে কখনও বিদ্যালয় মাঠে বালু রেখে বিভিন্ন ট্রলি ও ট্রাক্টর যোগে বালু বিক্রি করছে। আবার কখনও বিদ্যালয়ে যাওয়ার রাস্তা কেটে পাইপ বসিয়ে স্থানীয় কামরুলের বাড়ীর সন্নিকটে বালু উত্তোলন করে বিক্রি করছে। এলাকাবাসী জানায়, অবৈধ বালু উত্তোলন বন্ধে এ এলাকায় কোন দিন অভিযান হয়নি। যে কারনে এসব বালু দস্যূরা কখনই আইনের আওতায় আসেনি ফলে তাদের অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়নি। এলাকাবাসী আরও জানান, জনৈক ব্যক্তির সাথে যোগসাজস করে বিদ্যালয় মাঠে বালু রেখে বালু বিক্রি করছে। আর এসব ক্ষতির হাত থেকে বাঁচতে ক্ষতিগ্রস্থরা বিভিন্ন সময় বালু উত্তোলন বন্ধ করতে বললে মাঠ ভরাট হচ্ছে আর একদিন লাগবে, এই অপকৌশল অবলম্বন করে মাসের পর মাস অবৈধ বালু বানিজ্য করছে।
এ বিষয়ে রথের বাজার বিএম উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান জানান, আমি তাদেরকে নিষেধ করবো। যাতে তাদের বালুবাহী ট্রাক্টর ও ট্রলি বিদ্যালয় মাঠে প্রবেশ না করে। এ বিষয়ে নাকাই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল হোসেন জানান, আমি এবিষয়ে সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি)স্যারকে অবহিত করবো। দ্রুত ব্রীজ, রাস্তা, ফসলী জমি, বিদ্যালয়ের পরিবেশ রক্ষায় কার্যকরি ব্যবস্থা গ্রহনের দাবী এলাকাবাসীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button