slider
নিয়ামতপুরে কাশফুলে সৌন্দর্যের চমক

জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : ছবিটিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পাশের ভবন থেকে তোলা। শরতে রাশিরাশি শ্বেতশুভ্র কাশফুল এখন নিজেদের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে। স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র ও ছাত্রীরা এখানে এসে বন্ধু বান্ধবীদের সাথে মোবাইলে ছবি তুলছেন। শারদ বিকেলে একগুচ্ছ কাশফুল স্নিগ্ধতার পরশ বুলিয়ে যায়, হাতের স্পর্শ পৌঁছে যায় হৃদয়ে, শরতের কাশফুল অগোচরে হৃদয়ে দোলা দিয়ে যায় তরুণ তরুণীর মনে।




