slider

ধামইরহাটে দিন ব্যাপী ফ্রি চিকিৎসা প্রদান

আবুল বয়ান, ধামারহাট, নওগাঁ প্রতিনিধি: ধামইরহাটের নানাইচ মোড়ে সুপলা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এক দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়। গত ৫ অক্টোবর বুধবার সকাল দশটার সময় এই ফ্রি চিকিৎসা সেবা প্রদান শুরু করা হয় এবং সন্ধ্যা পর্যন্ত তা অব্যাহত থাকে। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং জাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ গোলাম কিবরিয়া, বিশেষ অতিথি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সরদার, এবং উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার এটিএম ফসিউল আলম। এ সময় সুফলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ শামীম রেজা এবং সাধারণ সম্পাদক মোঃ শাহিন কাদির বলেন আমরা আজকে বিশেষজ্ঞ মেডিসিন ডাক্তার মোঃ সাইফুল ইসলাম এমবিবিএস রাজশাহী এবং ডাক্তার মোঃ আবু মাস‌উদ আনসারী মেডিকেল অফিসার ধাম‌ইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্যারদের দ্বারা ৩০০ জন রোগীকে ফ্রি চিকিৎসা করা হবে এবং ভবিষ্যতে বৃদ্ধাশ্রম গড়ে তোলার চিন্তা ভাবনা করেছি, যাতে যে সকল মা-বাবা সন্তানদের কাছ থেকে সুচিকিৎসা পায় না, তাদের ফ্রি চিকিৎসা করানোর জন্য আমাদের এই সংগঠনটি তৈরি করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button