slider

বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ পুলিশের ৬টি ঘোড়া আমদানি

জাহিদ হাসান, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে উন্নত মানের ৬টি রাইডিং হর্স (ঘোড়া) আমদানি করেছে বাংলাদেশ পুলিশ।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮ টার সময় পেট্রাপোল বন্দর থেকে ভারতীয় হর্স অ্যাম্বুলেন্স ট্রাকে করে এ ঘোড়া ৬টি বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।

বাংলাদেশ পুলিশের নামে এ ঘোড়াগুলো কেনা হয়েছে। সাপ্লাইকারী হিসেবে ঘোড়াগুলো পৌঁছানোর দায়িত্ব পেয়েছে ঢাকার মহাসিন ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান।
ভারতের জেকে এন্টারপ্রাইজ নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে ঘোড়াগুলো কেনা হয়েছে। আর এ ঘোড়াগুলো ছাড় করতে বেনাপোল কাস্টম হাউজে মেসার্স মাধ্যম নামে একটি সিএন্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে। ঘোড়াগুলোর আমদানি মূল্য ৮৩ হাজার ৩৪০ মার্কিন ডলার।

সাপ্লাইকারী মহাসিন ব্রাদার্স প্রতিনিধি জানান, ভারতের রাজস্থান থেকে ৬টি রাইডিং হর্স (ঘোড়া) কিনেছে বাংলাদেশ পুলিশ। এ ঘোড়া গুলো রাত ৮ টার সময় বেনাপোল বন্দরে এসে পৌছেছে। খুব দ্রুত ঘোড়াগুলো খালাশ নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা হবে বলে জানান।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, রাতে ঘোড়াগুলো বেনাপোল বন্দরে আসার পরে দ্রুত ছাড় করানোর জন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে এবং ঘোড়াগুলো খুব দ্রুত বেনাপোল বন্দর থেকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনের উদ্দেশে রওনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button