slider

পাঁচবিবির শিশুরা পেল শিশু খাদ্য

জয়পুরহাট প্রতিনিধিঃ জাতীয় কন্যা দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুরে হলরুমে এসব বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিনা আফরোজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিশুদের অভিভাবকরা।
শতাধিক শিশুদের মাঝে গুড়োদুধ, সুজি, চিনি, আতবচাল, তৈল সহ শিশুখাদ্য দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button