হোমনায় শারদীয় দুর্গা পূজা উদযাপিত হচ্ছে উৎসব মুখর পরিবেশে

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার হোমনা উপজেলায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গা পূজা। ইতিমধ্যে জেলা প্রশাসক কামরুল ইসলাম, হোমনার ইউএনও, ওসি এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে হোমনায় মতবিনিময় ও বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এবং ওসি সাইফুল ইসলাম কয়েকবার মতবিনিময় ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে। এখানে ৪৭ টি মন্ডপে কড়া নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছেন পুলিশ ও আনসার ভিডিপি এবং গ্রাম পুলিশের সদস্যরা। হোমনা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী চন্দন লাল পোদ্দার, সহসভাপতি বিষ্ণলাল পেদ্দার ও সেক্রেটারি রতন পোদ্দার এবং দপ্তর সম্পাদক মন্টু সাহা জানিয়েছেন, সরকারি আর্থিক সহযোগিতা ছাড়া বিপুল ব্যয়ের এ আয়োজন কষ্টকর তারপরও যৎকিঞ্চিত এবং কমিটির ব্যক্তিগত খরচে তাঁরা পূজা উদযাপন করছেন শান্তিপূর্ণ পরিবেশে। শেষ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত রাখার জন্য নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছে। পূজা উপলক্ষে বিভিন্ন হাটবাজারে কেনাকাটায় কিছুটা গতি এসেছে, তবে সবজির এবং দুধের দাম তুলনামূলক চড়া। কাপরের দোকান গুলোতে ভীড় বেশি হলেও কেনাকাটা কম বলে জানিয়েছেন হোমনা বাজারের ঐতিহ্যবাহী শীতাতপ নিয়ন্ত্রিত শিলা মনি ব¯্রবিতানের ব্যবস্থাপনা পরিচালক শ্রী উজ্জ্বল পোদ্দার। ঐতিহ্যবাহী মুদি দোকানের মালিক শ্রী মন্টু সাহা জানিয়েছেন দ্রব্যমূল্যের উর্ধগতির কারনে বেচাকেনায় স্থবিরতা চলছে। মন্দির মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স রতœা ট্রেডার্সের প্রোপাইটর বিষ্ণলাল পোদ্দার জানান, মাদ্রার্স স্মাইল, ফাসকা, বেবি নিউট্রিশনকেয়ার, ট্রান্সকম, বেবি গোল্ড নিউট্রিশন আইটেম থাকলেও কেনাকাটায় স্থিরগতি। তবে হোমনায় যুগ যুগ ধরে শান্তি পূর্ণ পরিবেশে চলে আসছে হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা।




