slider

ধামরাইয়ে মাদকবিরোধী সমাবেশে বিট পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের ঘোষণা ওসির

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার না করায় যাদবপুর ইউনিয়ন বিট পুলিশ কর্মকর্তা (এসআই) মফিজুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করার ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের গ্রোমগ্রাম বাজারে গ্রামবাসী ও ব্যবসায়ীদের নিয়ে থানা পুলিশের মাদকবিরোধী সমাবেশে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে ধামরাই থানার ওসি আতিকুর রহমান এ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন।
যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার-ধামরাই সার্কেল) শাহিদুল ইসলাম, ধামরাই থানার ওসি আতিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউসুফ আলী, যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যাদবপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব আলী ইছাক, গ্রোমগ্রাম বাজার কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পলাশ, মাদক ব্যবসায়ী আতাউর রহমানের বাবা আবেদ আলী, যুবলীগ নেতা আসাদুজ্জামান, স্থানীয় সেলিম রেজা, মাসুদুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, এক সপ্তাহ আগে ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের গ্রোমগ্রামের আবেদ আলীর ছেলে আতাউর রহমানসহ কয়েকজন মাদক ব্যবসায়ীকে স্থানীয় এলাকাবাসী আটকের পর গণপিটুনি দেয়। এ ঘটনার পরই এলাকাবাসী গত বৃহস্পতিবার ওই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে সাতটি গ্রামের দুই সহ¯্রাধিক লোক মানববন্ধন করে। ওই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের জন্য বিট পুলিশ কর্র্মকর্তা এসআই মফিজুর রহমানকে বলা হলেও গ্রেপ্তার করেনি। গতকাল শনিবার গ্রোমগ্রাম বাজারে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সমাবেশে বিট পুলিশ কর্মকর্তা মফিজুর রহমানকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন ওসি আতিকুর রহমান।
সমাবেশে মাদক ব্যবসায়ী আতাউর রহমানের বাবা আবেদ আলী বলেন, আমার ছেলে একজন কু-খ্যাত মাদক ব্যবসায়ী। প্রতিবাদ করায় আমাকে প্রায়ই হুমকি দেয়। আমি আমার ছেলের শাস্তি চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button