slider

শেখ হাসিনার নেতৃত্ব মানেই সমৃদ্ধি আর সফলতা- পলক

নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্ব মানেই সমৃদ্ধি আর সফলতা। প্রধানমন্ত্রীর সততা, সাহসিকতা এবং দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে শুধু উন্নয়নই নয় সুশাসনও নিশ্চিত হয়েছে। প্রতিমন্ত্রী আজ শনিবার বিকেলে সিংড়া উপজেলা কোর্ট মাঠে সিংড়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমান এবং সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।
পলক আরো বলেন, যোগ্য নেতৃত্ব সব সময় রাজপথের আন্দোলনে থাকে, সম্মেলনে অংশগ্রহন করে আর নির্বাচনের মাঠে জনমতের রায়ের প্রতিফলন ঘটাতে সক্ষম হয়। ইতিহাস, ঐহিত্য আর উন্নয়নের ধারক আওয়ামী লীগের সফল নেতা-কর্মী এভাবেই দলকে সংগঠিত করেন। সামনের জাতীয় নির্বাচনে দলের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের চিত্র নিয়ে ভোটারদের কাছে যেতে হবে। বিগত ১৩ বছরে সিংড়া উপজেলায় স¤পন্ন হওয়া বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বর্ণনাও দেন প্রতিমন্ত্রী ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button