slider

পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পটিয়ায় বর্ণাঢ্য র‌্যালি

সেলিম চৌধুরী,পটিয়া (চট্টগ্রাম) : পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে ও বিশ্বঅলি শাহেন শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ৩৪তম ওরশ শরীফ উপলক্ষে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পটিয়ার সাংগঠনিক সমন্বয়কারীগণ ও সকল শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর শনিবার সকালে র‌্যালিটি পটিয়া মহাসড়ক প্রদিক্ষণ করে পটিয়া মাজার গেইটে এসে শেষ হয়। এউপলক্ষে স্থানীয় একটি কমিনিটি সেন্টারে এক সমাবেশ অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি পটিয়ার সভাপতি জাফরুল ইসলাম। সম্বয়কারী সাইফুল ইসলাম সোহেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার মেয়র মোঃ আইয়ুব বাবুল, পটিয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিশ, লেখক গবেষক মুনসুর খান, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ নাছির, তাজকিয়া, সমন্বয়কারী মফিজ উদ্দীন, আলী আকবর সিকদার, জয়নাল আবেদীন (আঙ্গুর), ওমর ফারুক, সৈয়দ বাহার মাষ্টার, আবদুর রহিম, মঞ্জুর আলম ভান্ডারী, ছন্দনাইশ সমন্বয়কারী মোঃ হাসান, হাটাজারীর সমন্বয়কারী আলাউদ্দিন আল আমেরী সহ সক শাখা সমুহের নেতৃবৃন্দ। এতে জশনে জুলুসে ১৫/২০ মানুষ অংশ গ্রহণ করে। সভায় বক্তারা ২৬ আশ্বিন ১১ অক্টোবর জিয়াউল হক মাইজভান্ডারী ৩৪তম ওরশ সফল করা আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button