slider

সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ডন- সাধারণ সম্পাদক সাজ্জাদ

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া পৌর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন ডালিম আহমেদ ডন ও সাধারণ স¤পাদক নির্বাচিত হয়েছেন সাজ্জাদ হোসেন। এছাড়া সাংগঠনিক স¤পাদক নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান বাবু ও হান্নান আহমেদ হাসান। শনিবার (১লা অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা কোর্টমাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২য় অধিবেশন সন্ধ্যা সাড়ে ৭টায় কমিটি ঘোষণা করা হয়।
সিংড়া পৌর আলীগের সদ্য বিদায়ী সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আলীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা অ’লীগের সাধারণ স¤পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আরিফা জেসমিন কণিকা, জাহেদুল
ইসলাম ভোলা, যুগ্ম সাধারণ স¤পাদক আরিফুল ইসলাম, লুৎফুল হাবিব রুবেল, মাওলানা রুহুল আমিন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button