slider

লালপুর পৃথক ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় পৃথক ঘটনায় এক নারী ও এক তরুণের মৃত্যু হয়েছে। উপজেলার বিলমারিয়া ইউনিয়নের মহারাজপুর এবং লক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-মহারাজপুরের রফিকুল ইলামের ছেলে শাহাজালাল (২৩) ও লক্ষীপুর এলাকার মোনাজাত প্রামাণিকের স্ত্রী হাসিনা বেগম (৭০)।
এ বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট পরিবারের বরাত দিয়ে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ওই বৃদ্ধা হাসিনাকে মঙ্গলবার সকাল থেকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। পরে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশে পুকুরের পানিতে হাসিনা বেগমের লাশ ভাসতে দেখেন তারা। ধারণা করা হচ্ছে, পানিতে গোসল করতে নেমে ডুবে মারা যায় ওই বৃদ্ধা। অপরদিকে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পারিবারিক কলহের জের ধরে গ্যাস ট্যাবলেট খায় শাহাজালাল। পরিবারের লোকজন তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন। পরে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রামেকে তার মৃত্যু হয়। ওই ছেলের স্ত্রী অন্তঃস্বত্তা দাবি করে ওসি বলেন, স্বামী-স্ত্রী বা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কলহের জের ধরে ওই ঘটনা ঘটতে পারে এমন ধারণা করছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button