লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত

আবদুস সাত্তার, লালমোহনঃ ভোলার লালমোহনে প্রধানমন্ত্রী, জননেত্রী, দেশরত্ম শেখহাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সকাল ০৮ টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লালমোহন থানার মোড় দলীয় কার্যালয় থেকে র্যালি বের হয়ে চৌরাস্তায় আলোচনা সভা ও সমাবেশের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখহাসিনা বঙ্গবন্ধু হত্যার বিচার কার্যক্রমকে তরান্বিত করার লক্ষ্যে তিনি ১৯৮১ সালের ১৭ই মে স্বদেশ প্রত্যাবর্তন করেন।
তিনি আরো বলেন বিএনপি জোট সরকারের আমলে তাকে বারবার হত্যার পরিকল্পনা করা হয়েছে। কিন্তুু একচুল এ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানের প্রচেষ্টা থেকে নাড়াতে পারেনি। তিনি অক্লান্ত পরিশ্রম করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে সফল হয়েছেন। এবং এদেশের মানুষর অধিকার ফিরিয়ে এনেছেন।
লালমোহন তজুমদ্দিনের ৫ লক্ষ মানুষ তার উন্নয়নের দিকে আস্থাশীল হয়ে চায় আবারো এ দেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক আওয়ামীলীগ।
সমাবেশে লালমোহন উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীগণকে সাথে নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিন পালন করেন এমপি শাওন।




