slider

ঝালকাঠিতে খাটের নীচ থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার, স্বামী আটক

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে খাটের নীচ থেকে কাঁথায় প্যাঁচানো অবস্থায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধু শারমিন আক্তার (২৫) উপজেলার মঠবাড়ি এলাকার হাচান হাওলাদারের স্ত্রী এবং ঝালকাঠি সদর উপজেলার সাচিলাপুর গ্রামের মৃত মনির হোসেনের মেয়ে। হাসান ও শারমিন দম্পতির পাঁচ বছর বয়সী শাওন নামের একটি ছেলে রয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মিলবাড়ি বাজার সংলগ্ন মঠবাড়ি এলাকায় গৃহবধুর স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধুর স্বামী মো. হাচান হাওলাদার (৩০) কে পালিয়ে যাওয়ার সময় উপজেলার নৈকাঠি এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ আটক করেছে।
স্থানীয় সজিব, ছালাম, সবুর, মেহেদিসহ একাধিক এলাকাবাসী জানায়, হাচান পেশায় একজন দিনমজুর। সে একজন মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করতেন হাচান।
হাচানের ছোট ভাই আট বছর বয়সী রমজান জানায়, দুপুরে খালে গোসল শেষে করে বাড়িতে এসে দেখতে পায় শারমিনকে মেরে কাঁথায় পেঁচিয়ে ঘরের মধ্যে খাটের নিচে রেখে হাচান খাটের পাশে বসে আছে।
হাচানের পাশের ঘরের মো. বাহারুল হাওলাদার জানায়, সে দুপুরে বাড়িতে এসে শারমিনকে না দেখে খোঁজ খবর নিতে শারমিনের ঘরে ডাকাডাকি করেন। এসময় হাচানের ছোট ভাই রমজানের কাছ থেকে সে জানতে পারে শারমিনকে মেরে খাটের নীচে লুকিয়ে রাখা হয়েছে। বাহারুল বিষটি সঙ্গে সঙ্গে থানা পুলিশকে জানায়। তবে কি কারণে হাচান শারমিনকে মেরেছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, হাচানকে আটক করা হয়েছে। মৃতের গলায় দাগ রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button