মরহুম আজিজুর রহমানের স্মরণে দোয়া মাহফিল ও বৃক্ষ রোপণ

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে বিশিষ্ট সমাজ সেবক ও প্রবীণ রাজনৈতিক ব্যাক্তিত্ব
মরহুম আজিজুর রহমান কালু মিয়ার ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সিংজুরী ইউনিয়নের খাগ্রাটা প্রেসিডেন্ট বাড়ি জামে মসজিদে দোয়া মাহফিল শেষে আগত মুসুল্লীদের মাঝে গাছের চারা উপহার প্রদান করেন মরহুমের
পুত্রদ্বয় জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান ও সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো: আসাদুর রহমান মিঠু।
এসময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার, আব্দুল জলিল মাস্টার, নুরুল আমিন, মসজিদ কমিটির সভাপতি শাহানুর আলম, সিনিয়র সহ সভাপতি বাদশা মিয়া, সাধারন সম্পাদক আব্দুল ওহাব মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মসজিদের
কোষাধ্ক্ষ মো: রাসেল মিয়া, মো: তানজিল মিয়া, মো: রাজু মিয়া, মো: আলমগীর হোসেন, নিরব, বিশালসহ এলাকার মুরুব্বীবৃন্দ।
উল্লেখ্য, মরহুম আজিজুর রহমান সিংজুরী ইউনিয়ন পরিষদের পরপর চার বার নির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
তিনি জীবদ্দশায় বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দোয়া মাহফিলে মরহুমের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।
—
Abdur Razzak
Mobile:01714589606



