slider
পিরোজপুর সূর্যোদয় গ্রন্থাগারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

এইচ এম নাসির,পিরোজপুর প্রতিনিধিঃ সূর্যদায় গ্রন্থাগারের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার বেসরকারি সামাজিক সংগঠন সূর্যোদয় গ্রন্থাগার পিরোজপুর সদরে পৌর কবরস্থানের সামনে একাধিক গাছের চারা রোপণ করেন,এ সময় পিরোজপুর সদরের পৌর কবরস্থানের সামনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রেজাউল করিম সেন্টু সহ পৌরসভার কর্মকর্তা সুপতি হালদার চঞ্চল ও অন্যান্য নেতৃবৃন্দ। রেজাউল করিম সেন্টু বলেন শিক্ষার পাশাপাশি সমাজ ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে প্রতিবছরের ন্যায় এবারও সূর্যোদয় গ্রন্থাগারের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছে, পর্যায় ক্রমে পিরোজপুর এর বিভিন্ন এলাকায় শতাধিক বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হবে বলে জানান।




