হাতিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোঃ হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্কুল- মাদ্রা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সহ বিভিন্ন পর্বের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন এর সভাপতিত্বে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা ও ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মুর্শেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল হোসেন, বাঙলা বিভাগের অধ্যাপক গোরাঙ্গ সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম সারোয়ার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান এবং স্কুল- মাদ্রাসার প্রধান সহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা ।
এদিকে জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগীতার ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল পর্বে উপজেলার এমসিএস উচ্চ বিদ্যালয় ১-০ গোলে বুড়িরচর আহমদিয়া আলিম মাদ্রাসা’কে হারিয়েছে।
খেলা শেষে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন পর্বের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা



