
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর বলড়া-নয়ারহাটে জমে উঠেছে পশুর হাট।
আজ থেকে কেনা-বেচার শুরু এমনটিই জানিয়েছেন হাট কর্তৃপক্ষ।
৪ জুন থেকে ৬ জুন মোট তিনদিন উপজেলা প্রশাসন কর্তৃক হাট কর্তৃপক্ষকে অনুমতি দেওয়া হয়েছে এমনটি জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর আক্তার। কোন ধরনের আপত্তিকর পরিস্থিতি ঠেকাতে সর্বদা সজাগ হাট কর্তৃপক্ষ এমনটিই সাংবাদিকদের জানিয়েছেন।
এ বিষয়ে ইজারাদার সজিব মুঠোফোনে জানান,কালোবাজারি,টাকা জালিয়াতি,ক্রেতা- বিক্রেতাদের কোন ধরনের হয়রানি কিংবা আপত্তিকর পরিস্থিতি ঠেকাতে হাট কর্তৃপক্ষ সর্বোদা নিরালস ভাবে সর্বাত্মক কাজ করে যাচ্ছে।
এছাড়াও ইজারাদার আব্দুল করিম, ইজারাদার হান্নান মোল্লা,ইজারাদার মাসুম শিকদার সাংবাদিকদের আরো জানান,আমরা সর্বাত্নক হাটের শৃঙ্খলা স্বাভাবিক রাখার চেষ্টা করছি, কোন ধরনের চাঁদাবাজি, বিশৃঙ্খলা ঠেকাতে সর্বদা সজাগ রয়েছে।
ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনারা নির্দ্বিধায় আমাদের হাট কর্তৃপক্ষের সেবা গ্রহন করবেন।




