slider
নিয়ামতপুরে হেরোইনসহ আটক – ১

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে এক গ্রাম হেরোইনসহ সুমি আক্তার(৩৩) কে আটক করেছে থানা পুলিশ।
গতকাল সোমবার(১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় নিয়ামতপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি রাজশাহী জেলার পবা থানার বড়গাছি গ্রামের নাছের শেখের মেয়ে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনর্চাজ হুমায়ুন কবিরের নেতৃত্বে এসআই নূর মোহাম্মদ সহ সঙ্গীও ফোর্স নিয়ে উপজেলার সদর ইউনিয়নের নিয়ামতপুর বাজারে অবস্থিত শাহী হোটেল এন্ড রেস্টুরেন্টের গেটের সামনে থেকে হেরোইন সহ সুমিকে আটক করা হয়
নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ হুমায়ুন কবির বলেন, সোমবার দুপুরে অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইনসহ সুমিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে, মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




