slider

পটিয়ায় কলামিস্ট জামাল উদ্দিন এর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

সেলিম চৌধুরী,পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌরসভা জাতীয় পার্টি’র সাবেক সভাপতি ও বিশিষ্ট কলামিষ্ট জামাল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইল্লাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ছেলে- মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের রাজারবাড়ি’র মরহুম আবদুল জলিল মেম্বারের ৩য় পুত্র। বাদে আসর ঈদুল মল্লা ঈদগাহ ময়দানে মরহুমের নামাজের জানাজায় ইমামতি করেন মৌলনা দিদারুল ইসলাম। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, পটিয়ার সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী, পটিয়া প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সাবেক কমিশনার সাখাওয়াত হোসেন শানু, পটিয়া উপজেলা জাপা’র সাবেক সাধারন সম্পাদক কাজী খোরশেদ আলম, সাবেক পটিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ নুরুল ইসলাম (শোভনদন্ডী), পটিয়া পৌর জাতীয় পার্টি সভাপতি হাজী নুরুল ইসলাম, সাধারন সম্পাদক মোস্তাক আহমদ, পটিয়া ব্যাংকার ফোরামের সভাপতি আমির হোসাইন, দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্ট নেতা আলী হোসাইন, সাংবাদিক গোলাম কাদের, সাবেক জাতীয় ছাএসমাজ পটিয়া উপজেলার সভাপতি ডা: খোরশেদ আলম, সাবেক চেয়ারম্যান রফিক আহমদ, দক্ষিণ জেলা কৃষক পার্টি কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ হোসাইন, পটিয়া পৌরসভা জাপা’র সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন বকুল, পটিয়া আদালত রোড় ব্যাবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, বর্তমান সভাপতি মোহাম্মদ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জাতীয় শ্রমিকলীগ পটিয়া পৌরসভার সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাজু, জাতীয় পার্টি নেতা জসিম বাবর, নুরুচ্ছফা আবদুর রহমান বাবুল, জাহাঙ্গীর মেম্বার, দুলা মিয়া মেম্বার, ইকবাল মেম্বার, মনির চেয়ারম্যান,
বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক জানান এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, তিনি চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় নিয়মিত সাহিত্য, সংস্কৃতি ও কলাম লিখতেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button