slider
কাপাসিয়ায় ঘর চাপা পড়ে নিহত ১

কাপাসিয়া প্রতিনিধি : কাপাসিয়া উপজেলাধীন তরগাও ইউনিয়নের দিঘদা গ্রামস্থ সিদ্দিক মাস্টারের বাড়ির পশ্চিম ভিটার মাটির পুরানো বসতঘর চাপা পড়ে তার পুত্র মোঃ নাঈম (২৫) নিহত হয়েছেন। আহত হন অপর পুত্র নাদিম (২৩)। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। সংবাদ পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন তাদেরকে উদ্ধার করে। নাঈমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত নাদিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।




